SnapGrab আইকন

SnapGrab

YouTube, Facebook, Instagram, TikTok আর X থেকে ভিডিও ও অডিও (MP3) ডাউনলোড

ডাউনলোড করুন
সর্বশেষ ভার্সন · Android ৮ বা তার পরের ফোনে চলে

কীভাবে install করবেন

  1. উপরের ডাউনলোড করুন বোতামে চাপ দিন। SnapGrab.apk নামের ফাইলটা নামবে।
  2. নামা শেষ হলে ফাইলটা খুলুন। ফোন অনুমতি চাইলে "এই উৎস থেকে অনুমতি দিন" চালু করে ফিরে আসুন।
  3. Install চাপুন। ব্যস, অ্যাপ তৈরি। পরের আপডেটগুলো অ্যাপ নিজেই জানাবে।

Google সতর্ক করলে কী করবেন

অ্যাপটা Play Store-এ নেই বলে Google Play Protect একে "অচেনা অ্যাপ" বলে সতর্ক করতে পারে। এর মানে এই না যে অ্যাপে ভাইরাস আছে। Google শুধু বলছে, এটা তারা যাচাই করেনি।

সতর্কতা এলে "আরো বিস্তারিত" (More details) চাপুন, তারপর "তবুও ইনস্টল করুন" (Install anyway)।

ফাইল খোলার অনুমতি Chrome বা ফাইল ম্যানেজারকে একবারই দিতে হয়। চাইলে অ্যাপ বসানোর পরে অনুমতিটা আবার বন্ধ করে দিতে পারেন।

নিরাপদ কি না, নিজে মিলিয়ে দেখুন

VirusTotal-এ ৬৩টা অ্যান্টিভাইরাসের কেউ কোনো সমস্যা পায়নি

VirusTotal: SnapGrab.apk, ৬৩টার মধ্যে ০টা অ্যান্টিভাইরাস সমস্যা পেয়েছে

ছবিটা v০.৪.০-এর; সর্বশেষ ফল লিংকে।

VirusTotal-এ নিজে দেখুন

Google Play Protect পরীক্ষায় কোনো ক্ষতিকর অ্যাপ পায়নি

Play Protect: No harmful apps found

সব ফাইল

SnapGrab.apk
প্রায় সব ফোনের জন্য
SnapGrab-purono-phone-32bit.apk
খুব পুরনো (৩২-বিট) ফোন, যদি উপরেরটা install না হয়
SnapGrab-emulator-x86_64.apk
কম্পিউটারের এমুলেটর বা Chromebook

প্রতিটা ফাইলের আকার আর SHA-256 release পাতায় দেওয়া আছে।

প্রশ্ন ও উত্তর

এটা কি নিরাপদ?

প্রতিটা ভার্সন একই চাবি দিয়ে সই করা, যাতে কেউ বদলে দিলে ধরা পড়ে। সেই চাবির SHA-256 ছাপ:

70:0F:C1:86:64:48:9C:F2:74:1E:39:92:7C:CE:BE:1B:6E:75:F1:BD:54:6B:24:22:DD:92:5A:D2:DC:4E:85:07

অ্যাপটা কোনো লিংক বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না। পুরো সোর্স কোড প্রকাশিত (GPL-3.0)।

এটা Play Store-এ নেই কেন?

Play Store ভিডিও ডাউনলোডের অ্যাপ রাখে না। তাই অ্যাপটা সরাসরি এখান থেকে দেওয়া হয়, আর অ্যাপ নিজেই নতুন ভার্সনের খবর দেয়।

"অ্যাপটি install হয়নি" দেখাচ্ছে (পুরনো ফোন)

আপনার ফোন সম্ভবত পুরনো ৩২-বিট ফোন (সাধারণত ২০১৭-এর আগের)। উপরের "সব ফাইল" থেকে পুরনো ফোনের ফাইলটা নিন।

কোন ফোনে চলবে?

Android ৮ বা তার পরের যেকোনো ফোনে।

অ্যাপের ভাষা বাংলা করব কীভাবে?

অ্যাপ ফোনের ভাষা অনুসরণ করে, তাই ফোন ইংরেজিতে থাকলে অ্যাপও ইংরেজিতে খোলে।

Android ১৩ বা তার পরের ফোনে: অ্যাপের সেটিংসে (হোমের ডানদিকের গিয়ার) চেহারা অংশে ভাষা চাপুন, তারপর বাংলা বেছে নিন।

এর আগের ফোনে: ফোনের Settings থেকে ফোনের ভাষা বাংলা করলে অ্যাপও বাংলায় খুলবে।